IQNA

খুলে দেয়া হলো বসনিয়ার ঐতিহাসিক ফারহাদিয়া মসজিদ

4:14 - May 08, 2016
সংবাদ: 2600741
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদটি পুনরায় খুলে দেয়ার অনুষ্ঠানে তুরস্কের বিদায়ী প্রধানমন্ত্রী আহমেদ দাগতুভলুও অংশ গ্রহণ করেছিলেন।
বাংলামেইল২৪ এর উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: বসনিয়ার যুদ্ধে দেশটিতে বসবাসরত সার্বিয়াদের নাগরিকদের (সার্ব) গুড়িয়ে দেয়া ঐতিহাসিক ফারহাত পাশা মসজিদ পুনরায় খুলে দেয়া হয়েছে। ঠিক ২৩ বছর আগে এদিনেই মসজিদটি ধ্বংস করা হয়েছিল। যুদ্ধে তখন আরো ৬১৪ টি মসজিদও গুড়িয়ে দিয়েছিল বসনীয় সার্বরা।
বিভক্ত সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় সহিঞ্চুতা বৃদ্ধির লক্ষ্যেই মসজিদটি পুনরায় খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মসজিদটি পুনরায় খুলে দেয়ার অনুষ্ঠানে তুরস্কের বিদায়ী প্রধানমন্ত্রী আহমেদ দাগতুভলুও অংশ গ্রহণ করেছিলেন।
মসজিদ পুনরায় খুলে দেয়ায় আনন্দ প্রকাশ করে স্থানীয় মুসলিম আজসা নেজিরুবিক বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমি জানি এমনটি আর কখনো ঘটবে না। আমার বিশ্বাস, শহরের অনেক নাগরিক এই উদ্যোগকে স্বাগত জানাবে। অন্যদিকে তাতজানা কাসমেন নামের এক সার্ব বলেন, ‘আমি চাই যাতে শান্তিপূর্ণভাবে মসজিদটি পুনরায় খোলার কাজটি হয়ে যায়।’#3495558

captcha