
বার্তা সংস্থা ইকনা: সালাহ উদ্দিন প্রদেশের ইসহাক দ্বীপে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের হামলার ব্যাপারটি বুঝতে পেতে তাদের হামলা নস্যাৎ করেছে।
নিরাপত্তা বাহিনী তিন ঘাতককে ঘিরে ফেললে তিন সন্ত্রাসী তাদের কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের ফলে শুধুমাত্র তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সাধারণ জনতার কোন ক্ষতি হয়নি।
এছাড়াও ইরাকের নিরাপত্তা বাহিনী ৫ম মার্চে ঘোষণা করেছে, ইসহাক দ্বীপে সন্ত্রাসীরা বিস্ফোরণের মাধ্যমে একটি উচ্চ-ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ার উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের এই হামলার চেষ্টাও ব্যর্থ করে।
iqna