IQNA

২৪ ঘণ্টায় ৫২১ ফিলিস্তিনি করোনায় আক্রান্ত

0:01 - November 03, 2020
সংবাদ: 2611750
তেহরান (ইকনা): ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস মৃত্যুর সংখ্যার সর্বশেষ পরিসংখ্যানের ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছে: গত ২৪ ঘণ্টায় ৫২১ জন ফিলিস্তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪৪৫ জন সুস্থ হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী “মি কিলাকা” ঘোষণা করেছেন: মঙ্গলবারে নাবলুস একজন এবং গাজায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এই মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, মার্চ মাস থেকে ফিলিস্তিনে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এপর্যন্ত ৬৪,৭৪১ জন আক্রান্ত হয়েছে এবং এরমধ্যে ৫৫৩ জন মারা গিয়েছে। ৫৭,২৩৪ জন সুস্থ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত পশ্চিমতীরে ৪৬,৭২৮ জনম অধিকৃত জেরুজালেমে ১১,৬৬৬ জন এবং গাজা উপত্যকায় ৬,৩৪৭ আক্রান্ত হয়েছে। এছাড়াও ১৪,৯২৫ জন ফিলিস্তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

ফিলিস্তিনের বাইরে ৬৫৭৭ জন ফিলিস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭৫ জন মারা গিয়েছে। iqna

captcha