IQNA

0:01 - November 27, 2021
সংবাদ: 3471040

ওমরাহ পালন করবেন না এমন মুসল্লিদেরও এবার তাওয়াফ করার অনুমতি দিলেন সৌদি বাদশাহ 

তেহরান (ইকনা): ওমরাহ পালন না করলেও পবিত্র কাবা শরীফ তাওয়াফ বা প্রদক্ষিণ করার অনুমতি দিয়েছেন পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। 

ওমরাহ পালন করবেন না এমন মুসল্লিদেরও এবার তাওয়াফ করার অনুমতি দিলেন সৌদি বাদশাহ 
এই সুযোগ দিতে ইতিমধ্যে এতমারনা অ্যাপে ‘তাওয়াফ’ আইকন যোগ করা হয়েছে। এই আইকনযুক্ত অপশন থেকে ওমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাও তাওয়াফের জন্য নিবন্ধন করতে পারবেন।
 
সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এতমারনা অ্যাপলিকেশনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে এই সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। ইতিমধ্যে তাওয়াফ নিবন্ধন সংবলিত আইকন যোগ করা হয়েছে এই অ্যাপলিকেশনে। এর মাধ্যমে সহজেই তাওয়াফের অনুমতি পাবেন মুসল্লিরা।
  
এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, শাহী মসজিদের নীচতলায় ওমরাহ পালন করতে চান না এমন মুসল্লিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে পারবেন। মসজিদ পরিচালনা কমিটি এসব মুসল্লিদের তাওয়াফের জন্য তিনটি সময় নির্ধারণ করে দিয়েছেন। সকাল ৭টা থেকে ১০টা, রাত ৯টা থেকে ১১টা ৫৯ মিনিট এবং মধ্যরাত ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত তাওয়াফের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এ সময়ে উমরাহ পালন করবেন না এমন মুসল্লিরাই তাওয়াফের সুযোগ পাবেন।
captcha