IQNA

ইমাম হুসাইন (আ.)এর হারামের পতাকা পরিবর্তনের সময় ঘোষণা 

18:52 - July 05, 2024
সংবাদ: 3475697
ইকনা: ইমাম হুসাইন (আ.)এর মাজারের কর্মকর্তা ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)-এর মাজারের পতাকা পরিবর্তনের সময় ঘোষণা করেছেন।

কারবালায় পবিত্র মহররম মাসের আগমনের শোকের প্রয়োজনীয় প্রস্তুতি বাস্তবায়ন করা হচ্ছে।
ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাযারের ডেপুটি সেক্রেটারি জেনারেল আলা জিয়াউদ্দিন ঘোষণা করেছেন, ইমাম হুসাইন (আ.)-এর গম্বুজের পতাকা পরিবর্তনের অনুষ্ঠান আগামী রবিবার (৭ জুলাই, ২০২৪) রাতে অনুষ্ঠিত হবে।
তিনি যোগ করেছেন: আশা করা হচ্ছে যে সোমবার মহররমের প্রথম দিন হবে।
জিয়াউদ্দিন আরও বলেন, বিপুল সংখ্যক মুমিনের উপস্থিতি ও গণমাধ্যমের কভারেজের মধ্য দিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পতাকা পরিবর্তন করা হবে।

captcha