IQNA

মহানবী (সাঃ ) এবং ৬ষ্ঠ মাসূম ইমাম হযরত জাফার আস - সাদিক্ব ইবনে মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবী তালিবের ( আ ) শুভ জন্মদিন

21:10 - September 25, 2024
সংবাদ: 3476079
১৭ রবীউল আউয়াল মহানবী (সাঃ ) এবং তাঁর বংশধর আহলুল বাইতের ( আ ) ১২ মাসূম ইমামের ৬ষ্ঠ মাসূম ইমাম হযরত জাফার আস - সাদিক্ব ইবনে মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবী তালিবের ( আ ) শুভ জন্মদিন উপলক্ষে এই মহান ইমামের কিছু অমিয় বাণীর বাংলা তর্জমা নীচে পেশ করা হল :

১৭ রবীউল আউয়াল মহানবী (সাঃ ) এবং তাঁর বংশধর আহলুল বাইতের ( আ ) ১২ মাসূম ইমামের ৬ষ্ঠ মাসূম ইমাম হযরত জাফার আস - সাদিক্ব ইবনে মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবী তালিবের ( আ ) শুভ জন্মদিন উপলক্ষে এই মহান ইমামের কিছু অমিয় বাণীর বাংলা তর্জমা নীচে পেশ করা হল :
ইমাম জাফর আস - সাদিক্ব্ ( আ ) বলেন :
* যে পর্যন্ত তোমরা বালা - মুসীবতকে ( বিপদাপদ ) নেয়ামত এবং প্রাচুর্য ( বিলাসিতা ও সুখ - স্বাচ্ছন্দ্য )কে মুসীবত ( আপদ বিপদ ) হিসেবে গণ্য করবে না সে পর্যন্ত তোমরা কখনোই ( খাঁটি) মু'মিন হবে না ।

لَنْ تَکّوْنُوْا مُؤْمِنِیْنَ حَتّیٰ تَعُدُّوا الْبَلَاءِ نِعْمَةّ وَ الرَّخَاءَ مُصِیْبَةً 

দ্রঃ তুহাফুল উকূল , পৃ: ৩৭৭ 
তিনি ( আ ) বলেন :
* আমার কাছে আমার ( দ্বীনী ) ভাইদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে ঐ ব্যক্তি যে আমার দোষ - ত্রুটি গুলো আমার কাছে উপঢৌকন হিসেবে প্রেরণ করে ( অর্থাৎ সংশোধনের জন্য আমাকে আমার দোষ - ত্রুটি সমূহ স্মরণ করিয়ে দেয়) ।

أَحَبّّ إِخْوَانِيْ إِلَيَّ مَنٌ اهْتَدَیٰ إِلَيَّ عُیُوْبِيْ 

দ্রঃ তুহাফুল উকূল , পৃ : ৩৬৬
তিনি ( আ ) বলেন :
  *** যে ব্যক্তি ক্রুদ্ধ হলে ,  লোভ - লালসার বশবর্তী হলে ,  ভয় পেলে এবং ( প্রবৃত্তির বশবর্তী হয়ে) আকাঙ্খা (  ও কামনা - বাসনা )  পোষণ করলে ( সাথে  সাথে ) নিজেকে সংযত রাখে 
ও রক্ষা করে অর্থাৎ আত্ম সংবরণ করে ( ক্রোধ , লোভ - লালসা , ভয় - ভীতি এবং প্রবৃত্তি ও রিপুর অবৈধ কামনা বাসনা থেকে ) মহান আল্লাহ তার দেহকে জাহান্নামের আগুন জন্য হারাম ( নিষিদ্ধ) করে দিবেন ( অর্থাৎ ঐ ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে নিষ্কৃতি ও রেহাই পাবে ) ।

مَنْ مَلِکَ نَفْسَهُ إِذَا غَضِبَ وَ إٌذَا رَغِبَ وَ إٌذَا رَهِبَ وَ إِذَا اشْتَهَیٰ حَرَّمَ اللّٰهُ جَسَدَهُ عَلَی النّارِ 

দ্রঃ তুহাফুল উকূল , পৃ : ৩৬১ 
অনুবাদ: ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha