
লেবাননের হিজবুল্লাহর সূত্রগুলি সেই স্থানটিকে চিহ্নিত করেছে যেখানে এই আন্দোলনের প্রাক্তন মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর লাশ দাফন করা হবে।
এই সূত্রগুলি আল-শারক আল-আওসাত পত্রিকাকে জানিয়েছে যে হিজবুল্লাহ কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুসারে, এই আন্দোলনের প্রাক্তন মহাসচিবের মরদেহ রফিক হারিরি ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে যাওয়ার পুরানো রাস্তায় একটি জমিতে দাফন করা হবে। সেখানে দাফন করলে ঐ জায়গাটি জিয়ারতের স্থানে পরিণত হবে।
এই সূত্রগুলি যোগ করেছে: হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান নাসরুল্লাহ এবং হাশেম সাফিউদ্দিনের জন্য একটি যৌথ জানাজা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সাফিউদ্দিনের মরদেহ তার ওসিয়ন অনুযায়ী নিজ শহর দেইর কানুন দাফন করা হবে।
এই সূত্রগুলো জোর দিয়ে বলেছে: পেজারের বিস্ফোরণের বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না সত্যটি পরিষ্কার না হয়। শিঘ্রই ডিভাইস সরবরাহকারী ব্যক্তিদের চিহ্নিত করা হবে। 4255975#