
ইকনা প্রতিবেদন অনুসারে, আল-জাজিরার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প আজ নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
আরেকজন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ট্রাম্প কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক ও পাকিস্তানের নেতাদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আজ দাবি করেছেন যে, ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা ৫০-৫০। তিনি বলেন, আজ তিনি ইরানের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনার জন্য দেশের শীর্ষস্থানীয় আলোচকদের সঙ্গে বৈঠক করবেন।
ডোনাল্ড ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, আজ তিনি ইরান বিষয়ক শীর্ষ আলোচকদের সঙ্গে বৈঠক করবেন যাতে তেহরানের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করা যায়। সম্ভবত রবিবারের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যে, যুদ্ধ আবার শুরু করবেন নাকি চুক্তির পথে এগোবেন।
তিনি পুরনো হুমকি পুনরাবৃত্তি করে বলেন, “ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি করা অথবা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য বোমা হামলা চালানো — এই দুইয়ের সম্ভাবনা পুরোপুরি ৫০-৫০।”
ট্রাম্প জানান, তিনি স্টিভ ভিটকফ ও জারেড কুশনারের সঙ্গে বৈঠক করবেন যাতে ইরানের সর্বশেষ জবাব পর্যালোচনা করা যায়। ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সও এই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 4353914#