ইকনা জানায়, ইয়েনি আকিতের বরাতে—২০০৫ সাল থেকে তুরস্কের ফাউন্ডেশন জেনারেল ডিরেক্টরেটের তত্ত্বাবধানে চলা সংস্কার প্রকল্প ২০২৫ সালে সমাপ্ত হয়। গতকাল শুক্রবার (৫ জুলাই) প্রদেশের মুফতি খায়রি আরনায়-এর ইমামতিতে জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

মুফতি খায়রি আরনায় বলেন, “ঐতিহাসিক নথিপত্র অনুসারে এই মসজিদের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো। এটি সেলজুক যুগের স্থাপত্য ঐতিহ্যের একটি জীবন্ত নমুনা এবং মূল আকৃতির অনেকাংশ অক্ষত রয়েছে।”
তিনি আরও বলেন, “১৯১৪ সাল পর্যন্ত এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হতো। এরপর বিভিন্ন কারণে এটি বন্ধ হয়ে যায়। সংস্কার কাজ মূল নকশা ও ঐতিহাসিক অখণ্ডতা বজায় রেখে সম্পন্ন হয়েছে।”

মুফতি বলেন, “এই মসজিদ দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় নিষ্ক্রিয় ছিল। এখন এটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় জনগণের উপাসনার স্থান হিসেবে ফিরে এসেছে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ এখন থেকে এখানে নিয়মিত নামাজ ও ইবাদত অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন অবহেলিত এই উপাসনালয়কে আমরা পুনরায় জীবন্ত করে তুলেছি এবং স্থানীয়দের মধ্যে ঐক্যকে আরও সুদৃঢ় করেছি। যারা এই কাজে অংশ নিয়েছেন, আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট হোন।”4360611#
