IQNA

15:20 - August 31, 2026
সংবাদ: 3479714

ইরানি সেনাবাহিনীর ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান ‘আল-মিনহাদ’ ঘাঁটি লক্ষ্যবস্তু

ইকনা’র প্রতিবেদন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের ‘আল-মিনহাদ’ ঘাঁটিতে হেলিকপ্টার ও আমেরিকান বাহিনীর অবস্থানকে ধ্বংসাত্মক ড্রোন দিয়ে আক্রমণ করেছে।

ইরানি সেনাবাহিনীর ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান ‘আল-মিনহাদ’ ঘাঁটি লক্ষ্যবস্তু

সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে জানা যায়, শত্রুর সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এবং লারাক দ্বীপে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বীর শহীদ ও ইরানের নির্দোষ জনগণের রক্তের প্রতিশোধ হিসেবে আজ ভোরে ইরানি সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ঘাঁটিতে আমেরিকান সেনাবাহিনীর হেলিকপ্টার ও বাহিনীর অবস্থানকে কয়েক ডজন ধ্বংসাত্মক ড্রোন নিক্ষেপ করে লক্ষ্যবস্তু করেছে।

আল-মিনহাদ ঘাঁটি বিদেশি বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়তা ও বিমান পরিবহন কেন্দ্রগুলোর একটি।

সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ লারাক দ্বীপে শত্রুর সাম্প্রতিক আগ্রাসনের কথা উল্লেখ করে জানায়: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনারা টেকসই নিরাপত্তা নিশ্চিত এবং ইরানের ভূখণ্ড রক্ষার জন্য শত্রুর হুমকি অঞ্চল থেকে দূর না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের সব শহীদের রক্তের প্রতিশোধ আমেরিকান সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে নেবে। 4372981#

captcha