IQNA

18:22 - August 31, 2026
সংবাদ: 3479716

হরমুজ প্রণালির উপরে আমেরিকান MQ-৯ ড্রোন ভূপাতিত

ইকনা’র প্রতিবেদন: ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (সেপাহের) জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির উপরে এক আমেরিকান MQ-৯ ড্রোন আঘাতপ্রাপ্ত হয়ে নীলচে পারস্য উপসাগরের পানিতে পতিত হয়েছে।

সেপাহের জনসংযোগ বিভাগের বিবৃতির পূর্ণাঙ্গ পাঠ নিম্নরূপ:

বিসমিল্লাহিল কাসিমিল জাব্বারিন
ওয়া ক্বাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ

ইরানের ইতিহাস গঠনকারী জাতি, তোমাদের মাঠে অব্যাহত উপস্থিতি ইসলামের যোদ্ধাদের সবচেয়ে বড় অবলম্বন।

মহান ও গৌরবময় জাতিকে জানানো যাচ্ছে যে, কিছুক্ষণ আগে সেপাহের আধুনিক বিমান প্রতিরক্ষা বাহিনীর সদা জাগ্রত যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির উপরে এক আমেরিকান দূরপাল্লার মানববিহীন বিমান MQ-৯ আঘাতপ্রাপ্ত হয়ে নীলচে পারস্য উপসাগরের পানিতে পতিত হয়েছে।

ওয়া মান নাসরু ইল্লা মিন ‘ইনদিল্লাহিল ‘আজিজিল হাকিম 

4372992#

captcha