IQNA

13:11 - September 01, 2026
সংবাদ: 3479717

নবী (সা.)-এর জন্মদিবস উপলক্ষে ২৫০০-এরও বেশি দণ্ডিত আসামির ক্ষমা ও শাস্তি হ্রাস

হজরত খাতামান নাবিয়্যিন মুহাম্মদ মুস্তফা (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর সৌভাগ্যময় জন্মদিবসের দিনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার বিভাগের প্রধান ইসলামি ইনকেলবের রাহবারের কাছে এক পত্রে ২৫৭৭ জন দণ্ডিতের ক্ষমা, শাস্তি হ্রাস ও পরিবর্তনের আবেদন জানান। হজরত আয়াতুল্লাহ খামেনেয়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বিচার বিভাগের প্রধানের ওপর ন্যস্ত করেন।

নবী (সা.)-এর জন্মদিবস উপলক্ষে ২৫০০-এরও বেশি দণ্ডিত আসামির ক্ষমা ও শাস্তি হ্রাস

ইকনা জানায়, রাহবারে ইসলামি ইনকেলবের গণমাধ্যমের বরাত দিয়ে, হজরত খাতামান নাবিয়্যিন মুহাম্মদ মুস্তফা (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর সৌভাগ্যময় জন্মদিবসের দিনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার বিভাগের প্রধান ইসলামি ইনকেলবের রাহবারের কাছে এক পত্রে সাধারণ ও বিপ্লব আদালত, সশস্ত্র বাহিনীর বিচার সংস্থা এবং সরকারি তাজিরাত সংস্থার ২৫৭৭ জন দণ্ডিতের ক্ষমা, শাস্তি হ্রাস ও পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন। হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনী খামেনেয়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বিচার বিভাগের প্রধানের ওপর ন্যস্ত করেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন এজেই প্রয়োজনীয় পর্যালোচনার পর এই দণ্ডিতদের ক্ষমা, শাস্তি হ্রাস ও পরিবর্তন বাস্তবায়নের নির্দেশ জারি করেন। 4373166

captcha