IQNA

23:44 - November 03, 2026
সংবাদ: 3480025

লঙ্ঘনকারী ট্যাঙ্কারগুলোর বিস্ফোরণের আগুন হরমুজ প্রণালীর রাতের আকাশ আলোকিত করেছে + ভিডিও

সেপাহর নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে: লঙ্ঘনকারী ট্যাঙ্কারগুলোর বিস্ফোরণের আগুন হরমুজ প্রণালীর রাতের আকাশ আলোকিত করেছে।

লঙ্ঘনকারী ট্যাঙ্কারগুলোর বিস্ফোরণের আগুন হরমুজ প্রণালীর রাতের আকাশ আলোকিত করেছে + ভিডিও

ইকনা’র বরাত দিয়ে ইসলামি বিপ্লবী গার্ড সেপাহর নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে:

আজ ভোরের প্রথম ঘণ্টা থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালীর অননুমোদিত পথে তিনটি লঙ্ঘনকারী ট্যাঙ্কার তীব্র বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এমনভাবে যে হরমুজ প্রণালীর পূর্ব অংশে জেলেরা এক উজ্জ্বল রাত অনুভব করেছেন।

এই ট্যাঙ্কারগুলো নিজেদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে এবং হরমুজ প্রণালীর অননুমোদিত পথ দিয়ে অতিক্রম করার কারণে সমুদ্র মাইনের সঙ্গে সংঘর্ষে বিস্ফোরিত হয়েছে এবং হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় আগুনে পুড়ছে।

সেপাহর নৌবাহিনী ঘোষণা করে: হরমুজ প্রণালীর ইরানি বিধি বারবার রেডিও স্টেশন এবং সেপাহর নৌবাহিনীর বিজ্ঞপ্তির মাধ্যমে সব জাহাজকে জানানো হয়েছে এবং জাহাজগুলোর এই বিধি অমান্য ও উপেক্ষা এবং হরমুজ প্রণালীর অননুমোদিত পথ দিয়ে অতিক্রমের জন্য আক্রমণকারী আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হবে।

হরমুজ প্রণালীর বাস্তব অবস্থা যা আপনারা দেখছেন, সেন্টকমের সন্ত্রাসী কমান্ডার ভার্চুয়াল স্পেসে আর্কাইভ চিত্র ব্যবহার করে যা ঘোষণা করেন তা নয়। 4386824#

captcha