ইউরোপের ২০তম কুরআন প্রতিযোগিতা ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হবে


আল-জেরিয়ায় প্রকাশিত দৈনিক আল-খাবারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা যাগরেব জামে মসজিদ উদ্বোধনের ২৬ বছরপূর্তী উপলক্ষে এ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এতে বসনিয়া, স্লোভেনিয়া, তুরস্ক, আলবেনিয়া, ম্যাসেডোনিয়া, গ্রীস, সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, বুলগেরিয়া, অস্ট্রিয়া, জার্মানী, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন, ফিনল্যান্ড, হল্যান্ড ও ক্রোয়েশিয়ার প্রতিযোগীগণ প্রতিদ্বন্দিতা করবেন।


২৮শে সেপ্টেম্বর প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার প্রদান করা হবে।


উল্লেখ্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮শে সেপ্টেম্বর মাগরিবের নামাযের পর অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীদেরকে পুরস্কারের পাশাপাশি বিশেষ সনদপত্রও প্রদান করা হবে।# 1286540