কাবুলে মুসলিম ওলামাদের বৈঠক অনুষ্ঠিত হবে


বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আফগানিস্তানের সন্ধি বিষয়ক উচ্চতর পরিষদের মুখপাত্র মৌলভি শাহযাদ শাহেদ এ তথ্য দিয়ে বলেছেন, সিরিয়া ও মিশরসহ ইসলাম বিশ্বে বিদ্যামান সংকট নিরসনের উপায়ের বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


ইসলামি দেশসমূহে বিদ্যমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন : মুসলিম ওলামাদের উচিত এ ধরনের বৈঠকে অংশগ্রহণ করে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা।


বলাবাহুল্য, এ বৈঠক ইরানসহ অন্যান্য দেশের মুসলিম দেশের মুসলিম আলেমদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।#1292366