ইমাম রেজা (আ.) এর মাজারের গম্বুজের পতাকা পেল মদিনার শিয়ারা


লাব্বাইক ওয়েব সাইটের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : ‘রওজায়ে রেজওয়ান’ অনুষ্ঠানের উপস্থাপক আমির হুসাইন খোররাম শাহী এ সম্পর্কে বলেছেন : ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর মাজারের গম্বুজের পতাকা তাঁর মাজার পরিচালনা কমিটির পক্ষ হতে ইরানের চ্যানেল ফাইভের ‘সালাম তেহরান’ অনুষ্ঠান নির্মাণকারী দলকে উপঢৌকন হিসেবে প্রদান করা হয়েছিল। কথা ছিল ওহীর ভূমি হতে তা ঘুরিয়ে তেহরানে ফেরত আনা হবে।


তিনি বলেন : কথা ছিল আমরা অনুষ্ঠানের শুটিংয়ের কাজে ইরান-ইরাক যুদ্ধে আহত কয়েকজনের সাথে উম্মু ইব্রাহিম নামক স্থানে যাব এবং সেখানে ইমাম রেজা (আ.) এর মাতা হযরত নাজমা খাতুন (সা. আ.) এর মাজার যেয়ারত করবো। কিন্তু বাসের চালক ভুল করে মদিনা মুনাওয়ারাহ’র শিয়া মসজিদের দিকে রওনা হয়। এমতাবস্থায় ঐ শিয়া মসজিদের পেশ ইমাম শেইখ নেমেরি আমাদের দলটিকে স্বাগত জানাতে এগিয়ে আসে। আমাদের স্বাগত জানাতে মদিনার শিয়ারা অত্যন্ত আকর্ষনীয় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এরপর ইমাম রেজা (আ.) এর মাজারের গম্বুজের ঐ আলাম মসজিদে হাদিয়া করা হয়।#1294656