ইসলামিক সেন্টার অভ ইংল্যান্ডের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ শোক অনুষ্ঠান ‘বানি হাশিম’ আযাদারী সংঘের উদ্যোগে স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে।
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ শোক অনুষ্ঠান পালিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ইসলামিক সেন্টার অভ ইংল্যান্ড কর্তৃক প্রকাশিক এক বিজ্ঞপ্তিতে শিয়াদের পঞ্চম ইমাম হযরত মুহাম্মাদ বাকির (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আহলে বাইত (আ.) এর অনুসারীদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।# 1301049