১৫ই শাওয়াল হযরত আবুল কাসিম আব্দুল আযিম হাসানির (আ.) ওফাত দিবস
হজরত আব্দুল আযিম হাসানি (আ.) জন্ম তারিখ সম্পর্কে ইতিহাসে উল্লেখ করা হয়েছে, যখন ইমাম মূসা কাযিম (আ.)-এর শাহাদত হয় তখন তাঁর বয়স ছিল ১০ বছর। অতএব তিনি ১৭৩ হিজরিতে জন্মগ্রহণ করেন। হজরত আব্দুল আযিম হাসানি (আ.) সে যুগের তথাকথিত খলিফার ষড়যন্ত্রের কারণে ইরানের রেই শহরে হিজরত করেন এবং সেখানে এক আহলে বাইতের (আ.) অনুসারীর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। তিনি সেখানে অবস্থানকালে সারা দিন রোজা রাখতেন এবং সারা রাত ইবাদতে মশগুল থাকতেন। তিনি যখন ঘরের বাইরে আসতেন এবং বর্তমানে তাঁর কবরের সামনে যে কবর রয়েছে তার যিয়ারত করতেন। ইমাম হাদি (আ.) শাহাদত বরণ করেন ২৫২ হিজরিতে আর তার দুই বছর পরেই অর্থাৎ ২৫৪ হিজরিতে তিনিও ইহলোকে পাড়ি জমান আর এই অনুযায়ী তার বয়স হয়েছিল ৭৯ বছর। (আল যারিয়া ইলা তাসানিফিশ শিয়া, খণ্ড ৭, পৃষ্ঠা ১৬৯)।