লাহোরের বাদশাহী মসজিদ
ভারতের সর্বশেষ মুঘল সম্রাট "আওরঙ্গজেব আলমগীর'-এর নির্দেশে ১৬৭৩ সালে পাকিস্তানের লাহোর শহরে বাদশাহী মসজিদ নামে প্রসিদ্ধ আলমগীর মসজিদটি নির্মাণ করা হয়েছে। উক্ত মসজিদটি পাকিস্তানের ইসলামী স্থাপত্যের গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য। বাদশাহী মসজিদটি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম মসজিদ হিসেবে পরিগণিত।