মালয়েশিয়ার জয়নুল আবেদীন মসজিদ
মালয়েশিয়ার জয়নুল আবেদীন মসজিদটি লৌহঘটিত নামে প্রসিদ্ধ। মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ মসজিদ সমূহের মধ্যে এটির স্থান দ্বিতীয়। সেদেশের প্রথম গুরুত্বপূর্ণ মসজিদ পুত্রাজয়া শহরের পুত্রা (গোলাপি) মসজিদ। দীর্ঘ ৫ বছর যাবত জয়নুল আবেদীন মসজিদ নির্মাণ করা হয়েছে। ২০০৯ সালে এ মসজিদটির উদ্বোধন হয়েছে। জয়নুল আবেদীন মসজিদটি লৌহঘটিত নামকরণের উদ্দেশ্য হচ্ছে, মসজিদটি নির্মাণে প্রধান উপকরণের মধ্যে প্রায় ৭০ শতাংশ তথা ৬ হাজার টন ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়েছে। জয়নুল আবেদীন মসজিদের মেহরাবের উচ্চতা ১১৩ মিটার। যা জার্মান থেকে আন