ফিলিপাইনের গোলাপী মসজিদ
তেহরান (ইকনা): প্রায় এক বিলিয়ন মুসলিম জনসংখ্যা সহ প্রাচীন এশিয়া মহাদেশে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর মসজিদ রয়েছে। এই সুন্দর মসজিদগুলির মধ্যে “গোলাপী মসজিদ” নামক একটি মসজিদ ফিলিপাইনে অবস্থিত। এই ধর্মীয় স্মৃতিস্তম্ভ, যা ফিলিপাইনের অন্যতম পর্যটন আকর্ষণ। এই মসজিদটি ২০১৪ সালের রমজান মাসে ম্যাগুইন দানাও শহরে নির্মিত হয়েছে। মসজিদটির সরকারী নাম "ডিমাকম" রাখা হয়েছে। এই মসজিদের গোলাপি রঙ বেছে নেওয়ার কারণ হল এই শহরে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও ঐক্যের ওপর জোর দেওয়া। দোতালা বিশিষ্ট এই মসজিদে ছোট এবং বড় গোলাপী গম্বুজ, সোনালী মেহরাব এবং কফি কালারের কাঠের দরজা রয়েছে।