
"মোহাম্মদ ইরশাদ মুরাব্বী" হচ্ছেন আলজেরিয়ার দৃষ্টি প্রতিবন্ধী ক্বারী। সেদেশের "আব্দুল কাদির" মসজিদে পবিত্র রমাজান মাসে তারাবীহ নামাজের সময় তিনি সূরা ফুরকানের ৬১ থেকে ৬৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
দৃষ্টি প্রতিবন্ধী ক্বারি মোহাম্মদ ইরশাদ মুরাব্বী'র কুরআন তিলাওয়াতের ভিডিওটি নীচে পোষ্ট করা হল:
«تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا، وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا، وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا، وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا، وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا، إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا، وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا، وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا»
অর্থ: কত প্রাচুর্যময় তিনি যিনি নভোম-লে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে প্রদীপ (সূর্য) ও দীপ্তিমান চন্দ্র স্থাপন করেছেন! তিনিই রজনী ও দিবসকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন, এটা কেবল তাদেরই জন্য যারা উপদেশ গ্রহণ করতে ইচ্ছুক অথবা যারা কৃতজ্ঞচিত্ত। অতিশয় দয়াময়ের বান্দা তো তারাই যারা ভূপৃষ্ঠে বিনম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞরা যখন তাদের সম্বোধন করে তখন তারা তাদের ‘সালাম’ (বিদায় সম্ভাষণ) বলে। এবং যারা নিজ প্রতিপালকের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে এবং দ-ায়মান থেকে রাত্রি যাপন করে।
এবং যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে দাও; নিশ্চয় এর শাস্তি অতি কঠোর ও স্থায়ী। নিশ্চয় তা নিকৃষ্টতম আশ্রয়স্থল ও বাসস্থান।’ এবং যারা, যখন ব্যয় করে তখন তারা না অমিত ব্যয় করে, আর না কার্পণ্য করে; বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। এবং যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করে না এবং আল্লাহ যে প্রাণ হত্যা করাকে নিষিদ্ধ করেছেন তাকে বৈধ কারণ ব্যতীত হত্যা করে না এবং ব্যভিচারও করে না। যে এরূপ (কর্ম) করবে সে পাপের (শাস্তির) সম্মুখীন হবে।