ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, ইমামজাদে সাইয়্যেদ আলী (আ.)-এর পবিত্র হারামের সম্মেলন কক্ষে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ সমাপনীতে দেশ-বিদেশের প্রতিযোগী, ক্বারী, হাফেজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।
এই পর্বটি গত ১০-১৬ অগ্রহায়ণ (১-৭ ডিসেম্বর) পর্যন্ত কোমে অনুষ্ঠিত হয়। আগামীতে তিলাওয়াত, হিফজ ও অন্যান্য বিভাগের চূড়ান্ত পর্ব হবে।