জানা যায়, এই উদ্যোগের লক্ষ্য কুরআনের তিলাওয়াত ও তার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ধর্মীয় চেতনা জাগ্রত করা। কিশোর এই ক্বারির অংশগ্রহণ ইতোমধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তরুণ প্রজন্মের মধ্যে কুরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।