এই সুরটি মহররমের রাতগুলোতে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের হুসাইনী হাইয়াত ও মজলিসে ব্যাপকভাবে গাওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের নানা দেশের অগণিত হৃদয় এই সুরে একাত্ম হয়েছে।
শহীদ নেতা ও ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেই-এর শোকে এবং ইরানের প্রতি সহমর্মিতায় যারা রাস্তায় নেমে এসেছেন, তাঁরা প্রমাণ করেছেন যে— এই বেদনা ও শোক কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সারা বিশ্বের মুসলিম উম্মাহর যৌথ আহাজারি।