ইকনা’র প্রতিবেদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি কারী কাসেম মুকাদ্দামী গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় তেহরানের ইমাম খোমেইনী (রহ.)-এর মসল্লায় “ইরানের শহীদ নেতা”র স্মরণসভায় সূরা ফজরের শেষ আয়াতসমূহ তিলাওয়াত করেন।
তাঁর করুণ ও হৃদয়স্পর্শী কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত উপস্থিত সকলকে গভীরভাবে আলোড়িত করেছে।