IQNA

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্ব

তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পুরুষ বিভাগের প্রাথমিক রাউন্ড পবিত্র নগরী মাশহাদের আফতাব কমপ্লেক্সে ২৫শে জানুয়ারী রবিবার শুরু হয়েছে। বিভিন্ন দেশের ১০০ টিরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কুরআন তিলাওয়াতের ভিডিও ফাইল প্রেরণ করেছেন। এসকল ভিডও ৩ দিনের মধ্যে ১২ জন বিচারকের একটি প্যানেল দ্বারা বিচার করা হবে।

 
 
captcha