
জাতিসংঘের এই সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেছে, গাজায় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে। তারা শুধুমাত্র শব্দে নিন্দা জানানো বা সংহতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
কমিশনার ফলকার টুর্ক তীব্র সমালোচনা করে বলেন, “ইসরায়েলের গাজা যুদ্ধ সাংবাদিকদের জন্য এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।”
তিনি জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি, যা আনুষ্ঠানিক পরিসংখ্যানে ধরা পড়েনি।
জাতিসংঘ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তাদের শারীরিক সুরক্ষা এবং গাজায় আন্তর্জাতিক মিডিয়ার স্বাধীন ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। 4350302#