IQNA

আমেরিকায় কুরআন পোড়ানোর চেষ্টাকারী চরমপন্থী দিরবর্নে গ্রেপ্তার

10:59 - May 14, 2026
সংবাদ: 3479164
ইকনা: ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাসসম্পন্ন এক চরমপন্থী আমেরিকান কুরআন পোড়ানোর চেষ্টাকালে মিশিগানের দিরবর্ন শহরে গ্রেপ্তার হয়েছেন।

আনাতোলির প্রতিবেদন অনুসারে, জেক লং নামের এই চরমপন্থীকে পুলিশ একদিন আগে গ্রেপ্তার করে ছেড়ে দেয়ার পরও সোমবার দিরবর্নের একটি মসজিদের কাছে কুরআন পোড়ানোর চেষ্টা করেন।

লং, যিনি ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলায় অংশ নিয়েছিলেন এবং পরে ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন, রবিবার হামট্রামক ও দিরবর্ন শহরে (যেখানে আরব-আমেরিকানদের সবচেয়ে বেশি ঘনত্ব) ট্রাকে করে ঘুরে বেড়ান এবং নিজের কর্মকাণ্ড লাইভ সম্প্রচার করেন।

সোমবার তিনি দিরবর্নের আমেরিকান ইসলামিক সেন্টার ও মসজিদের কাছে কুরআন পোড়ান এবং ভিডিওটি এক্স-এ (টুইটার) প্রকাশ করেন।

এর আগেও তিনি কুরআন পোড়ানোর হুমকি দিয়েছিলেন এবং নভেম্বর মাসে দিরবর্নে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিষোদগার করেন। সেসময় তিনি দুবার কুরআন পোড়ানোর চেষ্টা করলেও প্রতিবাদকারীরা তা ব্যর্থ করে দেন।

দিরবর্ন শহরে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য (প্রায় অর্ধেক বাসিন্দা মুসলিম এবং ৫৫ শতাংশ আরব বা মধ্যপ্রাচ্যীয় বংশোদ্ভূত)। গত ২০ বছর ধরে এই শহর ইসলামবিদ্বেষী চরমপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

নভেম্বরের ঘটনার পর স্থানীয় কর্মকর্তা ও ধর্মীয় নেতারা মসজিদের সামনে একত্রিত হয়ে ঘৃণা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং বলেন, দিরবর্ন সবার জন্য উন্মুক্ত। 4351990#

captcha