IQNA

ইউরোপে হিজাবধারী নারীদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পেয়েছে ২০২৫ সালে

3:13 - May 26, 2026
সংবাদ: 3479222
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ইউরোপে হিজাবধারী নারীরা ইসলামবিদ্বেষের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।

ইকনা প্রতিবেদন অনুসারে, ব্রাসেলসভিত্তিক ইসলামবিদ্বেষ প্রতিরোধ গ্রুপ (CCIE) প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ‘ইউরোপে ইসলামবিদ্বেষ ২০২৫’ ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমদের অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা আর শুধু রাস্তাঘাটে হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ইউরোপের রাজনৈতিক, গণমাধ্যম ও নিরাপত্তা কাঠামোর অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

ইংল্যান্ড, ফ্রান্স, সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্কসহ ১১টি ইউরোপীয় দেশের তথ্য, ভুক্তভোগীদের অভিযোগ এবং বিশ্ববিদ্যালয়ের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামবিদ্বেষ ইউরোপে এখন একটি “স্বাভাবিক” ঘটনায় পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে মোট ৮৭৬টি ইসলামবিদ্বেষী ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে অধিকাংশই বৈষম্য, ঘৃণা উসকে দেওয়া, মানহানি, অপমান ও শারীরিক হামলার ঘটনা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ঘটনার ৮০ শতাংশের শিকার হিজাবধারী নারীরা। এবং বেশিরভাগ বৈষম্যের ঘটনা সরাসরি হিজাবের সঙ্গে সম্পর্কিত।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এই সংখ্যা বাস্তবতার “শুধুমাত্র ছোট একটি অংশ”। ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সংস্থা (FRA) অনুমান করেছে যে, মাত্র ৬ শতাংশ ইসলামবিদ্বেষী ঘটনা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করা হয়। এর পেছনে মুসলিমদের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা এবং ইসলামবিরোধী পরিবেশকে স্বাভাবিক করে তোলার প্রবণতাকে দায়ী করা হয়েছে। 4354397#

captcha