IQNA

২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ২৫টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা

14:30 - May 06, 2026
সংবাদ: 3479123
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবানের হিজবুল্লাহর ২৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে যে, তাদের বিমানবাহিনী মঙ্গলবার লেবানের একাধিক সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলাগুলো হিজবুল্লাহ যোদ্ধারা ওই অবস্থানে অবস্থানকালে চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে যে, এসব হামলায় হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরও জানিয়েছে, গত রাতে দেশের একটি এলাকায় সন্দেহজনক একটি আকাশী লক্ষ্যবস্তুকে আটকে দেওয়া হয়েছে। 4350745#

captcha