IQNA

পাঞ্জাবের বেসরকারি স্কুলগুলোতে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার দাবি পর্যালোচনা

12:17 - May 21, 2026
সংবাদ: 3479197
পাঞ্জাবের বেসরকারি স্কুলগুলোতে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার দাবি পর্যালোচনা
ইকনা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্কুল শিক্ষা বিভাগ বেসরকারি স্কুলগুলোতে কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার একটি আনুষ্ঠানিক প্রস্তাব পর্যালোচনা করছে।

দ্য পাকিস্তান কানেক্টের বরাত দিয়ে জানানো হয়েছে, পাঞ্জাব কুরআন বোর্ডের সদস্য ও কুরআন প্রকাশক সমিতির সভাপতি সৈয়দ এহসান মাহমুদ এই অনুরোধ করেছেন।

প্রস্তাবে বলা হয়েছে, পাঞ্জাব প্রথম প্রদেশ হিসেবে কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। বর্তমান নিয়ম অনুসারে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কুরআনের রুখানী (পড়ার নিয়ম) শিখতে হয় এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কুরআনের অনুবাদসহ শিক্ষা গ্রহণ করতে হয়।

সৈয়দ এহসান মাহমুদ জানান, এই নীতি সরকারি স্কুলে বাস্তবায়িত হলেও বেসরকারি স্কুলগুলোতে এর বাস্তবায়ন খুবই দুর্বল। অনেক বেসরকারি স্কুল কুরআনের রুখানী ক্লাস পরিচালনা করে না এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুবাদ শিক্ষার ব্যবস্থাও অপর্যাপ্ত।

তিনি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যে, সকল বেসরকারি স্কুলে এই নীতি সমানভাবে বাস্তবায়ন করা হোক, যাতে সকল শিক্ষার্থী ধর্মীয় শিক্ষার সমান সুযোগ পায়।

স্কুল শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং শীঘ্রই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 4353273#

captcha