IQNA

12:26 - November 15, 2026
সংবাদ: 3480090

সার্বিয়ান শিক্ষার্থীদের ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের দাবি

সার্বিয়ার সংসদে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্বকারী ‘শিক্ষার্থী তালিকা’ ঘোষণা করেছে যে তাদের প্রধান কর্মসূচি হলো ইসরায়েলি সত্তার সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা এবং সার্বিয়ায় এ সত্তার জন্য ড্রোন উৎপাদন স্থগিত করা।

সার্বিয়ান শিক্ষার্থীদের ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের দাবি

ইকনা’র বরাত দিয়ে আনাতোলিয়া সংবাদ সংস্থা জানিয়েছে, সার্বিয়ার সংসদীয় নির্বাচনে বিজয়ী শিক্ষার্থী আন্দোলন ‘শিক্ষার্থী তালিকা’-এর অন্যতম বিশিষ্ট প্রতিনিধি ফিলিপ ওবুভিচ এক ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে আলাপকালে জিওনিস্ট সত্তার সঙ্গে সম্পর্কের বিষয়ে ভবিষ্যৎ সার্বিয়ান সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছেন: গাজায় যা ঘটছে তা মানবতার কলঙ্ক এবং সত্যিই দুঃখজনক।

তিনি আরও বলেন: আমাদের কর্মসূচি হলো (জিওনিস্ট) ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করা।

ওবুভিচ সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলেকজান্দার ভুচিচের জিওনিস্ট সত্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করে জোর দিয়েছেন যে সার্বিয়ায় এ সত্তার সঙ্গে যুক্ত এক ড্রোন কারখানা স্থাপন অগ্রহণযোগ্য এবং এ প্রকল্প বন্ধ করতে হবে।

আনাতোলিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ওবুভিচের এ মন্তব্য সেই সময় এসেছে যখন সার্বিয়া ২৫ অক্টোবর (৩ আবান) অনুষ্ঠিত অগ্রীম সংসদীয় নির্বাচনে ‘শিক্ষার্থী তালিকা’-এর বিজয়ের পর এক রাজনৈতিক উত্তরণের প্রস্তুতি নিচ্ছে।

এ আন্দোলনের সদ্য প্রকাশিত পররাষ্ট্রনীতি কর্মসূচিতে গাজায় জিওনিস্ট সত্তার সামরিক পদক্ষেপের নিন্দা করা হয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির অঙ্গীকার করা হয়েছে। 4389545#

captcha