IQNA

গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে ওয়েলসের মসজিদ

12:29 - September 23, 2016
সংবাদ: 2601620
গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে ওয়েলসের মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক: ওয়েলস প্রজাতন্ত্রের গৃহহীনদের খাদ্য দিয়ে সাহায্য করছে সেদেশের সোয়ানসি শহরের মসজিদ।
গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে ওয়েলসের মসজিদ
বার্তা সংস্থা ইকনা: সোয়ানসি শহরের মসজিদের পক্ষ থেকে এই কর্মসূচী অব্যাহত থাকবে।
অভাবগ্রস্ত এক ব্যক্তি বলেন: মসজিদের পক্ষ থেকে এই খাদ্য প্রদান কর্মসূচীর মাধ্যমে অভাবগ্রস্ত  ও দুস্থ ব্যক্তিরা অনেক উপকৃত হচ্ছে।
 তিনি আরও বলেন: এই কর্মসূচির দায়িত্বে যে টিম নিয়োজিত রয়েছে, সেই টিমের সদস্যরা অভাবগ্রস্তদের জন্য অনেক সময় ব্যয় করছে। আশাকরছি, এই কর্মসূচী দীর্ঘ দিন অব্যাহত থাকবে।
কোরবানি ঈদেও এই মসজিদের পক্ষ থেকে শতাধিক অভাবগ্রস্তদের মধ্যে খাদ্য ও পানীয় বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী টিমের সদস্য সাকিরা মান্নান বলেন: এই টিমের সদস্যরা বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে  ইসলাম ধর্মের সুন্দর ও মনোরম দিকসমূহ প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।
বলাবাহুল্য, ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ওয়েলসে ৪৬ হাজার মুসলিম অধিবাসী রয়েছে।
iqna


captcha