IQNA

ইরানের হামলার সমর্থকদের ১০ বছরের কারাদণ্ড

11:44 - June 16, 2026
সংবাদ: 3479316
বাহরাইনের সর্বোচ্চ ফৌজদারি আদালত ইরানের হামলার প্রশংসা ও সমর্থন করার অভিযোগে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।

ইকনা’র বরাত দিয়ে আরবি ২১ জানিয়েছে, বাহরাইনের সর্বোচ্চ ফৌজদারি আদালত গতকাল ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে ইরানের হামলার প্রশংসা করা, মিথ্যা খবর প্রচার, নিষিদ্ধ তথ্য ও ছবি প্রকাশের অভিযোগে রায় দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা ইরানের হামলার সমর্থন, উস্কানি ও প্রশংসা করেছে এবং গোপনীয় ও নিষিদ্ধ তথ্য সংগ্রহ করে প্রকাশ করেছে।

এই বাহরাইনি নাগরিকদের বিরুদ্ধে আরও অভিযোগ হলো— নিষিদ্ধ স্থানে ছবি তোলা, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর ও গুজব ছড়ানো, বিশেষ করে ইরানের হামলার সময়।

আদালত ১২ জন অভিযুক্তকে ১০ বছর করে কারাদণ্ড এবং ২৬৫৬ ডলার জরিমানা করেছে। এছাড়া জব্দকৃত সামগ্রী বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে। 4358594#

captcha