IQNA

দায়েশকে সমর্থন করার অভিযোগে অভিযুক্ত হলো ইন্দোনেশিয়ার মসজিদসমূহ

16:40 - August 01, 2017
সংবাদ: 2603549
দায়েশকে সমর্থন করার অভিযোগে অভিযুক্ত হলো ইন্দোনেশিয়ার মসজিদসমূহ
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সন্ত্রাস বিরোধী এক কমিটির গবেষণার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশ এবং তাদের চিন্তাধারাকে সম্প্রসারণ করার জন্য সেদেশের ১৬টি প্রদেশের ৪১টি মসজিদকে অভিযুক্ত করা হয়েছে।
দায়েশকে সমর্থন করার অভিযোগে অভিযুক্ত হলো ইন্দোনেশিয়ার মসজিদসমূহ
বার্তা সংস্থা ইকনা: এই কমিটির প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার ৭টি প্রদেশের ১৬টি মসজিদ দায়েশকে সহযোগিতা করেছে, এই বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এই ব্যাপারে সেদেশের অন্যান্য মসজিদেও এই টিমের গবেষণা অব্যাহত রয়েছে।
ইন্দোনেশিয়ার সন্ত্রাস বিরোধী কমিটির প্রধান এবং সন্ত্রাসবাদ সমস্যার বিশ্লেষক 'এ্যাডহি ব্যাকটি' বলেন: দায়েশের চিন্তাধারা বিস্তারের জন্য কিছু মাদ্রাসা এবং কুরআনের মকতব সক্রিয় রয়েছে।
তিনি বলেন: বিভিন্ন মসজিদের কর্তৃপক্ষ বিভিন্ন ধরণের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সমর্থন করছে। এসকল মসজিদের কমিটিরা কীভাবে তাদের সমর্থন করা সে বিষয়টি আমাদের কমিটি চিহ্নিত করেছে।
ব্যাকটি আরও বলেন: এসকল মসজিদের মধ্যে কোন কোন মসজিদ থেকে শুধুমাত্র দায়েশদের চিন্তাধারা বিস্তার করা হচ্ছে এবং কিছু কিছু মসজিদে দায়েশের সদস্যরা একত্রিত হচ্ছে এবং কোন কোন মসজিদের খাদেমরা -যারা দায়েশের দলে যোগ দিতে প্রস্তুত রয়েছে- তাদেরকে সিরিয়ায় যেতে সাহায্য করছে।
এই কমিটির সদস্যরা কয়েক মাস ধরে মুসল্লিদের পোশাক পরে ইন্দোনেশিয়ার বিভিন্ন মসজিদে নামায আদায় এবং কুরআনের মকতব অংশগ্রহণ করেছে। এসময় যারা দায়েশদের ব্যাপারে আলোচনা করেছে তাদের বক্তব্য রেকর্ডিং করেছে।
iqna



captcha