IQNA

ব্যাগ ভর্তি টাকা ও স্বর্ণ পেয়েও ফেরত দিলেন এক মুসলিম ব্যক্তি+ ছবি

19:12 - August 02, 2017
সংবাদ: 2603558
ব্যাগ ভর্তি টাকা ও স্বর্ণ পেয়েও ফেরত দিলেন এক মুসলিম ব্যক্তি+ ছবি
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের রাজধানী বার্লিনে বসবাসকৃত তুরস্কের এক মুসলিম নাগরিক ২২টি স্বর্ণের বার এবং ৩৫০০ হাজার ইউরো পাওয়ার পর পুলিশের নিকট তা হস্তান্তর করেন।
ব্যাগ ভর্তি টাকা ও স্বর্ণ পেয়েও ফেরত দিলেন এক মুসলিম নাগরিক + ছবি
বার্তা সংস্থা ইকনা: জার্মানে বসবাসকৃত ঐ ব্যক্তি স্বর্ণ ও ইউরো ভর্তি ব্যাগটি বার্লিনের নিউ কোলন এলাকায় খুঁজে পায়। মূল্যবান ব্যাগটি পাওয়ার পর তিনি তা পুলিশের নিকট হস্তান্তর করেন।
৫৬ বছরের ইয়াকুব ইলমায ২০০৪ সালে এক দুর্ঘটনায় কবলিত হন। দুর্ঘটনার ফলে তার শরীরের ৬০ শতাংশ অঙ্গ অক্ষম হয়ে যায়। বর্তমানে তিনি বার্লিনের একজন বীর হিসাবে খ্যাতি অর্জন করেছেন।
এই সৎ কাজের জন্য পুরস্কার হিসেবে তাকে ১০০০ ইউরো দেয়া হয়। ইয়াকুব জানিয়েছে এই ইউরো দিয়ে তিনি তার মাতৃভূমি তুরস্কে সফর করবেন।
iqna



captcha