IQNA

আফগানিস্তানে মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে ৬ শিশু নিহত

21:58 - August 16, 2018
সংবাদ: 2606482
আফগানিস্তানে মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে ৬ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ৬ শিশু কন্যা মর্টার শেল নিয়ে খেলা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের লাগমান প্রদেশে ৬ শিশু কন্যা মর্টার শেল নিয়ে খেলা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

লাগমান প্রদেশের মুখপাত্র সারহাদি জাওয়াক বলেন: ১০ থেকে ‌১২ বছরের এই ৬ শিশু কন্যা কাঠ সংগ্রহ করতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পরে।

তিনি সন্ত্রাসী গোষ্ঠীকে দোষারোপ করে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে উগ্র চরমপন্থি গোষ্ঠী যেসকল মর্টার শেল নিক্ষেপ করে সেগুলোর সাধারণত বেসামরিক নাগরিকদের ক্ষতি করে।

আফগানিস্তানের শহর ও গ্রামসমূহে অবিস্ফোরিত অনেক মর্টার রয়েছে। এগুলো নিষ্ক্রিয় না করলে বেসামরিক নাগরিকদের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে।

iqna

 

captcha