IQNA

বোকো হারামের জ্যেষ্ঠ নেতা গ্রেফতার

1:47 - December 24, 2018
সংবাদ: 2607610
বোকো হারামের জ্যেষ্ঠ নেতা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার পুলিশ ঘোষণা করেছে: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামরে একজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার পুলিশ ঘোষণা করেছে: বোকো হারামরে একজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার হয়েছে। এই সন্ত্রাসী নাইজেরিয়ার রাজধানী আবুজায় ২০১৫ সালে রক্তক্ষয়ী হামলার সাথে জড়িত ছিল।
পুলিশ বিবৃতিতে উল্লেখ করেছে, বোকো হারামের সিনিয়র কমান্ডার ওমর আব্দুল মালিক সহ তার অপর ৭ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
২০১৫ সালের ২য় অক্টোবর আবুজা শহরের নিয়ানিয়া'র বাস স্টপ এবং কুজি এলাকায় বোকো হারামের সন্ত্রাসীদের হামলায় ১৮ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।
কুজি এলাকাটি আবুজা বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। নাইজেরিয়ার রাজধানী আবুজা'র ৪০ কিলোমিটার পশ্চিমে এই শহরটি অবস্থিত। সেসময় বেশ কয়েক জন সন্ত্রাসীকে গ্রেফতার করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
iqna

 

captcha