IQNA

দামেস্কে বোমা বিস্ফোরণ

21:41 - May 13, 2019
সংবাদ: 2608532
দামেস্কে বোমা বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের “আয-যাহরা” অঞ্চলের জামে মসজিদের নিকটে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ১১ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার পুলিশ কমান্ড বলেছেন: শনিবার সকালে দামেস্কের দক্ষিণাঞ্চলে “আয-যাহরা” অঞ্চলের জামে মসজিদের নিকটে গাড়ি বোমা বিস্ফোরণের ফলে ১১ জন আহত হয়েছেন।

আয-যাহরা অঞ্চলের এক বাসিন্দা বলেছেন: উমর জামে মসজিদ থেকে মুসল্লিরা নামাজ শেষ বের হওয়ার সময় এই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে স্থানান্তর করে। নিরাপত্তা বাহিনীও ঘটনাস্থলে নিরাপত্তা বেল্ট দিয়ে ঘিরে রেখেছে।

এদিকে সিরিয়ার বিরোধী দলের সংশ্লিষ্ট মিডিয়া সূত্র ঘোষণা করেছে, সিরিয়া সরকারের এক সামরিক কমান্ডারের গাড়ী লক্ষ করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। iqna

 

 

captcha