IQNA

ফাতাহ আন্দোলনের মহাসচিবকে গ্রেপ্তার করেছে ইসরাইল

22:29 - May 20, 2019
সংবাদ: 2608587
ফাতাহ আন্দোলনের মহাসচিবকে গ্রেপ্তার করেছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা জেরুজালেম থেকে ফাতাহ আন্দোলনের মহাসচিবকে গ্রেপ্তার করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলি সেনারা গতকাল জেরুজালেম থেকে ফাতাহ আন্দোলনের মহাসচিব নাসির কুস’কে গ্রেপ্তার করেছে। এছাড়া ফিলিস্তিনি বন্দীদের ক্লাবের প্রধান ও ফিলিস্তিনের দুই সক্রিয় কর্মীকে বাণিজ্যিক এলাকা মিসরারা থেকে গ্রেফতার করেছে।

এসকল ব্যক্তিরা পবিত্র রমজান মাস উপলক্ষে অভাবী পরিবারদের সাহায্য প্রদানের জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত করতে ব্যস্ত ছিল। এসময় ইহুদিবাদী ইসরাইলি সেনারা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এর পূর্বেও ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফাতাহ আন্দোলনের মহাসচিব নাসির কুস’কে গ্রেপ্তারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। iqna

 

 

captcha