IQNA

ইসরাইলকে অবৈধ ঘোষণা করে ব্রিটেনের আলেমদের বিবৃতি

6:32 - July 03, 2019
1
সংবাদ: 2608821
ইসরাইলকে অবৈধ ঘোষণা করে ব্রিটেনের আলেমদের বিবৃতি
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের আলেমদের একটি দল এক বিবৃতিতে ইসরাইল সরকারকে অবৈধ ঘোষণা করে ফিলিস্তিনীদেরকে তাদের মাতৃভূমি ফেরত দেয়ার আহবান জানিয়েছেন।

ফাইভ পিলারজে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বার্মিংহামে বসবাসরত আলেম শাইখ ‘আসরার রাশেদে’র নেতৃত্বে ব্রিটেনের আলেমদের একটি দল এক বিবৃতিতে ফিলিস্তিনী ভূখণ্ডকে ইসরাইলীদের দখলমুক্ত করার আহবান জানিয়েছেন।

ব্রিটেনের ২৬ জন আলেমের স্বাক্ষর সম্বলিত ঐ বিবৃতিতে বলা হয়েছে, এ বিবৃতিতে স্বাক্ষরকারীরা ইসরাইলকে অবৈধ বলে ঘোষণা করছে। দখলকৃত ভূখণ্ডকে অবশ্যই ফিলিস্তিনের সাথে সংযুক্ত করতে হবে। হোলোকাস্ট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে ঘটনা ঘটে যাওয়া ঘটনার সাথে ফিলিস্তিনীদের কোন সম্পর্ক নেই।

ঐ বিবৃতির আরও উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনীদের উপর জায়নবাদী ইসরাইলের অনবরত আগ্রাসনের কারণে বিগত ৭ দশক ধরে ফিলিস্তিনীরা তাদের স্বাধীনতা ও ভূখণ্ড হাতছাড়া করেছে এবং নিরাপদে বসবাস করার মত ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা এর নিন্দা জানাই। সামি গোত্রের সাথে ইসলামের কোন শত্রুতা নেই। জায়নবাদীরা ফিলিস্তিনী ভূখণ্ড দখলের পূর্বে এ অঞ্চলে মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিরা শান্তিপূর্ণভাবে পরস্পরের পাশাপাশি বসবাস করতো।

ব্রিটেনের মুসলিম আলেমদের ঐ বিবৃতির শেষে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনীদের হাতে বাইতুল মোকাদ্দাসের নিয়ন্ত্রণ ফিরে আসার পর এটাই হবে ইসলামি শাসন ব্যবস্থার রাজধানী।#3823746

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lxppdhlw
0
0
20
captcha