IQNA

শিকাগোয় কুরআনিক কর্মশালা অনুষ্ঠিত

7:52 - July 12, 2019
1
সংবাদ: 2608885
শিকাগোয় কুরআনিক কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ডেস্ক: শিকাগোর আমেরিকান ইসলামিক কলেজে ১০ম জুলাই কুরআনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১০ম জুলাই শিকাগোয় “কুরআনের চিন্তাধারা: পবিত্র কুরআনের সাথে সম্পর্ক শক্তিশালী করার পদ্ধতি” শিরোনামে প্রথমবর্ষ কুরআনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের ভাবার্থের সাথে পরিচিত এবং কুরআনের সাথে সম্পর্ক নিবিড় করার পদ্ধতি সম্পর্কেও অবগত হয়েছেন। এছাড়াও এই কর্মশালায় কাহাফ এবং ফাজর সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমেরিকান ইউটা এবং ইলিনুভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিকাগো ইসলামী কলেজের আরবি ভাষা ইন্সটিটিউটের বর্তমান পরিচালক “তালায়াত পাশা” এই কর্মশালার দায়িত্বে ছিলেন।

এছাড়াও এই কর্মশালার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আগামী বুধবার (১৭ই জুলাই) অনুষ্ঠিত হবে।  iqna

 

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
wclobgit
0
0
20
captcha