IQNA

মুসলিম শিক্ষার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ২

0:13 - December 09, 2019
সংবাদ: 2609796
মুসলিম শিক্ষার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ২
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডে মুসলিম ছাত্রী ওপর হামলা চালানোর অভিযোগে দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মুসলিম শিক্ষার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ২বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম ছাত্রের উপর হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে ব্রিটিশ পুলিশ একজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে। হামলার এই ঘটনা ইংল্যান্ডের উত্তরাঞ্চলে একটি বাসের ভিতরে ঘটেছে।


মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে যে, এক ছাত্রী বাসের মেঝেতে পড়ে আছে এবং একজন মহিলা তাকে উপর্যুপরি মারছে। এছাড়াও ছাত্রীকে উদ্দেশ্য করে এক ব্যক্তিকে ইসলামবিদ্বেষী ভাষায় কথা বলতে দেখা যায়।


মুসলিম এই ছাত্রী সিলভারডেল স্কুলে অধ্যয়নরত রয়েছে। এই স্কুলের কর্তৃপক্ষ ঘোষণা করেছে: স্কুলের বাইরে যে ঘটনা ঘটেছিল সে সম্পর্কে আমরা অবগত হয়েছে এবং আমরা ঐ ছাত্রী এবং তার পরিবারকে সর্বাকারে সহায়তা করবো।


২০১৭ সালে লন্ডন এবং ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাজ্যের ইসলামফোবিয়া নাটকীয়ভাবে বেড়েছে।  iqna

captcha