IQNA

তেহরানের ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে;

সর্বোচ্চ নেতার উপস্থিত হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাতের স্মরণে  শোকানুষ্ঠান

20:24 - January 15, 2021
সংবাদ: 2612113
সর্বোচ্চ নেতার উপস্থিত হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাতের স্মরণে  শোকানুষ্ঠান
তেহরান (ইকনা): ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান পালিত হচ্ছে।
এই অনুষ্ঠানটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের মূল বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ওলী বলেন: মহান আল্লাহর সাধারণ করুণা ও অনুগ্রহ সকল সৃষ্টিকুলের অন্তর্ভুক্ত হয়, তবে আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও করুণা শুধুমাত্র তার নিকটতম মহামানবের অন্তর্ভুক্ত এবং তারা হল আহলে বায়েত (আ.)। 
 
এছাড়াও এই অনুষ্ঠানে মর্সিয়া ও নওহা পাঠ করেছেন হুজ্জাতুল ইসলাম নাসের শাহিদী। 
 
উল্লেখ্য যে, গতকালও সর্বোচ্চ নেতার উপস্থিতিতে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আগামী কালও অনুষ্ঠিত হবে। iqna
 
 

 

captcha