IQNA

আমায় বাঁচিয়েছিল এক মুসলিম ছেলে: মমতা

1:55 - March 17, 2021
সংবাদ: 2612469
আমায় বাঁচিয়েছিল এক মুসলিম ছেলে: মমতা
তেহরান (ইকনা): নিজের রাজনৈতিক জীবনের প্রথমদিকে কলকাতা শহরের পার্শ্ববর্তী এলাকা গার্ডেনরিচে আক্রান্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় আখতার নামে এক মুসলিম ছেলে তাকে বাঁচিয়েছিলেন।  বাঁকুড়ার ছাতনায় সেই সময়ের ‘অজানা কাহিনি’ তুলে ধরলেন তিনি।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) বাঁকুড়ার ছাতনায় এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।
 
মমতা বললেন, ‘আমায় যখন গার্ডেনরিচে গুলি করে মেরে ফেলতে চাওয়া হয়েছিল, তখন একটা ছেলে ছুটে এসেছিলেন। গুলি আমার কপালের লাগার পরিবর্তে তার হাতে লেগেছিল। আমি বেঁচে যাই। সেই ছেলেটার নাম আখতার। বাড়ি গার্ডেনরিচে।’
 
মমতা আরও বলেন, ‘আমার মা তখন বেঁচেছিলেন। বিশ্বাস করুন, আমার মায়ের সঙ্গে মায়ের বিছানায় ছয় মাস ঘুমিয়েছিলেন আখতার। এটাই আমাদের পরিবার।’ হিন্দুস্তান টাইমস
 
ট্যাগ্সসমূহ: মুসলিম ، মমতা ، ইকনা ، ভারত ، জীবন
captcha