IQNA

ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাজাফে “ফুযতু ওয়া রাব্বলি কাবা” পতাকা উত্তোলন + ভিডিও

4:56 - May 03, 2021
সংবাদ: 2612721
ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাজাফে “ফুযতু ওয়া রাব্বলি কাবা” পতাকা উত্তোলন + ভিডিও
তেহরান (ইকনা): আমিরুল মু’মিনিন আলী ইবনে আবু তালিবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফে “ফুযতু ওয়া রাব্বিল কাবা” (কাবার প্রভুর কসম আমি আজ সফলকাম হয়েছি) লেখা পতাকা উত্তোলন করা হয়েছে।

কুফা মসজিদে ফজরের সময় ইমাম আলী (আ.) মাথায় বিষাক্ত তলোয়ারের আঘাতপ্রপ্তের বার্ষিকী উপলক্ষে নাজাফবাসীর প্রচেষ্টায় “ফুযতু ওয়া রাব্বিল কাবা” লেখা পতাকা উত্তোলন করা হয়েছে।

ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই শহরে অবস্থিত তাঁর রওজা শরিফে শোকানুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। নাজাফে আশরাফের গভর্নর জিয়ারতকারীদের নিরাপত্তা প্রদানের জন্য নিরাপত্তা বাহিনীর বিশ হাজার সৈন্য মোতায়েন করেছেন।

লুই ইলিয়াসার বলেছেন: রবিবার সন্ধ্যা থেকে ইমাম আলী (আ.)এর শাহাদাত বার্ষিকী শোকানুষ্ঠান শুরু হবে। আর এই শোকানুষ্ঠান সফল সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ২০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। iqna

captcha