IQNA

ঈদুল আজহার রাতে গাজায় ইসরাইলি হামলা: ৬ শহীদ, একাধিক আহত

21:01 - May 27, 2026
সংবাদ: 3479227
ইকনা: ফিলিস্তিনিদের ঈদুল আজহার উৎসবের মাঝে গত রাতে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যাতে কয়েকজন শহীদ ও আহত হয়েছেন।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান গত রাতে গাজা শহরের পশ্চিমাঞ্চলীয় আল-রামাল এলাকায় বোমা হামলা চালায়। এতে ৬ জন শহীদ হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এই হামলাগুলো ফিলিস্তিনিদের ঈদুল আজহার আনন্দ ও উৎসবের মধ্যে চালানো হয়েছে।

ফিলিস্তিনি নেটওয়ার্ক ‘কুদস’ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর তোপবাহিনী খান ইউনিস শহর এবং আল-বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। যুদ্ধবিমানগুলো খান ইউনিসের দক্ষিণাঞ্চলেও হামলা করেছে।

গাজার হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, গতকাল দিনভর ইসরাইলি হামলায় মোট ১১ জন শহীদ হয়েছেন।

এতসব আগ্রাসন সত্ত্বেও ফিলিস্তিনিরা আজ সকালে গাজার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন এবং আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ প্রকম্পিত করেছেন। তারা ধ্বংসস্তূপের মধ্যেও ঈদুল আজহার উৎসব পালন করেছেন। 4354747

captcha