IQNA

বাগদাদে ইমাম জাওয়াদ (আ.)-এর যিয়ারত উপলক্ষে বৃহৎ কুরআনী স্টেশন চালু

15:32 - May 18, 2026
সংবাদ: 3479181
ইকনা- আস্তানে মুকাদ্দাস আব্বাসীর কুরআন ক্রিম বিজ্ঞানী মজলিস বাগদাদের পবিত্র কাজিমাইন শহরে ইমাম জাওয়াদ (আ.)-এর যিয়ারত উপলক্ষে একটি কেন্দ্রীয় কুরআনী স্টেশন চালু করেছে।

বাগদাদে ইমাম জাওয়াদ (আ.)-এর যিয়ারত উপলক্ষে বৃহৎ কুরআনী স্টেশন চালুইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, আল-কাফিল সূত্রে: আস্তানে আব্বাসীর কুরআন ক্রিম মজলিসের অধীনস্থ বাগদাদ কুরআন কেন্দ্র ধর্মীয় অনুষ্ঠানে যিয়ারতকারীদের সেবা এবং কুরআনী সংস্কৃতি প্রচারের লক্ষ্যে এই স্টেশন স্থাপন করেছে।

কেন্দ্রের কার্যক্রম বিভাগের প্রধান মুহাম্মাদ উমাইর আস-সাঈদী বলেন: “এই স্টেশনে যিয়ারতকারীদের জন্য কুরআনের সঠিক তেলাওয়াত শিক্ষাদান প্রকল্প চালু করা হয়েছে। এ উপলক্ষে ইমাম জাওয়াদ (আ.)-এর যিয়ারতকারীদের সেবায় বিভিন্ন কুরআনী অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজন করা হবে।”

তিনি আরও বলেন, এসব কর্মসূচি যিয়ারতের মৌলিক স্থানে আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে সহায়তা করবে।

বাগদাদ কুরআন কেন্দ্র ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কুরআনী কর্মসূচির মাধ্যমে যিয়ারতকারীদের কাছে কুরআনের বার্তা পৌঁছে দিতে এবং সমাজে কুরআনের উপস্থিতি বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে। 4352664#

captcha