IQNA

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত: ইতামারে বিস্ফোরণ + ভিডিও

13:21 - June 08, 2026
সংবাদ: 3479277
ইসরাইলে  ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত: ইতামারে বিস্ফোরণ + ভিডিও
ইকনা: অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বসতি ইতামারে আঘাত হেনেছে বলে ইসরাইলি সূত্র জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গাজার নিকটবর্তী সামরিক ঘাঁটি জিকিমে সতর্কতামূলক সাইরেন বেজেছে। একইসঙ্গে জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত ইসরাইলি বসতি ইতামারে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইসরাইলি মিডিয়া ‘ওয়াল্লা’ জানিয়েছে, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার তরঙ্গ শুরু করেছে।

স্থানীয় সূত্রগুলো ইতামার বসতিতে ক্ষেপণাস্ত্র আঘাতের ছবি প্রকাশ করেছে।

একই সময়ে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য দেশটির নিরাপত্তা কেবিনেট বৈঠক ডাকা হয়েছে, যা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। 4356906#

captcha